আগামী কাল চাটখিলে এইচ এম ইব্রাহীম এমপি’র সংবর্ধনা
আলোকিত চাটখিল ডেক্স:
আগামী কাল ১৬ জানুয়ারী নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের নব নির্বাচিত এমপি এইচ এম ইব্রাহীমকে চাটখিলে সংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষ্যে চাটখিল পৌর ভবনের সামনে বিশাল প্যান্ডেল সাজানো হচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, এ সংবর্ধনা ব্যাপক লোক সমাগমের সম্ভাবনা রয়েছে। চাটখিলের ৯টি ইউনিয়ন ও ১টি পৌর সভা থেকে হাজার হাজার নেতা কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বলে শোনা যায়।
এইচ এম ইব্রাহিমের আগমনকে স্বাগত জানিয়ে চাটখিলে ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে একটি মিছিল চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা যুবলীগ আহবায়ক বেলায়েত হোসেনর সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইমরুল কায়েস রাসেল, নজির আহমেদ, সামছু তপদার, মাসুদরানা, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া কায়কোবাদ, রাজু হোসেন প্রমূখ।

Post a Comment